শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের সহপাঠীদের মিলনমেলা | প্রধান খবর

কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের সহপাঠীদের মিলনমেলা | প্রধান খবর
 সমাজের সার্বিক উন্নয়নে সহপাঠীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে খুব সহজেই গড়ে তোলা যায় একটি সাবলীল সমাজ ব্যবস্থা- এমনটাই জানালেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক’র চেয়ারম্যান ও সরকারের সচিব মোঃ আনিসুর রহমান মিয়া (পিএএ)।

শনিবার গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া গ্রামে গার্ডেন সেন্টার ফ্লাওয়ার পার্কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক শিক্ষার্থীদের রেজিস্টার্ড সংগঠন সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার মিলন মেলায়, প্রধান অতিথির অনুপস্থিতিতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি রেজাউল হায়দার খান।

সংগঠনের সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা ও অতিরিক্ত সচিব মুহ: ফজলুর রহমান ও মো. আতাউর রহমান। এ সময় সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার ডা: মোসলেহ উদ্দিন-মিঠু ও তার ডা: সহধর্মীনি,

দুদকের উপ পরিচালক দেওয়ান শফিউদ্দিন আহাম্মেদ, আজাদ ফরিদ, আক্তার হোসেন, দুলাল, আহাম্মদ আলী, প্রফেসার রতন ঘোষ, তুমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, নবীউল ইসলাম,

নজরুল ইসলাম, নলিনী দাস, লুৎফুন নাহার নাজমা, আফরোজা বেবী, চন্দ্রবালা দাস, সাবেক এয়ারফোর্স অফিসার সফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মিলন মেলায় লটারি, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে আগত সকল অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি রেজাউল হায়দার খান। এ সময় তিনি সকল অতিথিদের আগামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার